• জাতীয়

ঘোড়াঘাটে কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

  • জাতীয়

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ( কোচ) ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত এবং ১৫জন আহত হয়েছে।  রাস্তার উপর পার্ক করে রাখা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৩জন দুর্ঘটনাস্হলে এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তির পর মারা গেছে আরো ২জন।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেছে স্হানীয় থানা  পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। 

ঘোড়াঘাটের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় টায়ার পাংচার হওয়া বালুবাহী একটি ট্রাক রাস্তার উপর (পার্ক করা) দাড়ানো অবস্হায় ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্হলে একজন নারীসহ ৩জন নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্হায় ৮জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রেরন করেছেন তারা।

নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় জানতে পেরেছেন তিনি। এরা হলো ঠাকুরগাঁয়ের ভুল্লীর সেনপাড়ার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২০) এবং নওগাঁর আমিনুল ইসলাম (৩৫) আরেকজন হলো অজ্ঞাতনামা ব্যক্তি।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫জন আহত হয়েছে।সবার পরিচয় জানার চেষ্টা করছেন তারা।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo