• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ২৩ কিলোমিটার এলাকায় যানচলাচলে ধীরগতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ২৩ কিলোমিটার এলাকায় যানচলাচলে ধীরগতি দেখা দেয়।

বুধবার (৪ জুন) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই ধীরগতি। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

বগুড়ার ট্রাকচালক গোপাল মিয়া বলেন, ভোর রাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। গরমে খুব কষ্ট হচ্ছে।

বাসের যাত্রী হেনা বেগম বলেন, যানজটে আমার শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগেও মাঝরাতের পর গাজীপুর, চন্দ্রায় যানজটে ছিলাম।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়ার কারণে মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo