• লিড নিউজ
  • জাতীয়

এবার স্থিতিশীল বাজারে স্বস্তিতে ক্রেতারা: আসিফ মাহমুদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার স্থিতিশীল বাজারে স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, ‘প্রতি বছর কুরবানির এক থেকে দুই সপ্তাহ আগে কারসাজি করে প্রায় সব ধরনের মশলার দাম কয়েক গুণ বাড়িয়ে দিতেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবার তা হয়নি।’

তিনি আরও জানান, গত বছরের কুরবানির তুলনায় কমেছে অধিকাংশ মশলার দাম।

উপদেষ্টা নিত্য প্রয়োজনীয় কিছু মশলার বাজার মূল্য তুলে ধরেন। যেমন- গতবছর কুরবানি ঈদের সময় পেঁয়াজের কেজি প্রতি মূল্য ছিল ৭০-৮০ টাকা। এখন ৪৫-৫০ টাকা। দেশি রসুনের কেজি প্রতি মূল্য ছিল ১৯০-২০০ টাকা, এখন ১১০-১২০ টাকা। আদার কেজি প্রতি মূল্য ছিল ২২০-২৬০ টাকা, এখন ১১০-১২০ টাকা। এরকম অধিকাংশ মশলার মূল্য গত বছরের চেয়ে কম।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo