ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার (২৫ মে) সরকারি বাসভবন যমুনায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।
শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত হবে বৈঠকটি।
এদিকে, আজ শনিবার (২৪ মে) বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
Copied from: https://rtvonline.com/
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

মন্তব্য (০)