• শিক্ষা

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় শিক্ষক বরখাস্ত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিরুপ মন্তব্য পোস্ট করার অভিযোগে এক সহকারি শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বরখাস্তকৃত শিক্ষক মনিরুল হক বসুনিয়া উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা নাগরিক কমিটির আহবায়ক। শনিবার(১৭মে) রাতে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্র মোতাবেক উক্ত শিক্ষক ‘মনিবুল হক বসুনিয়া’ (ইংরেজিতে) নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডি’তে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরুপ মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে করে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এর ৭ও ১০ অনুচ্ছেদের পরিপন্থি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এর ৩(খ) বিধি অনুযায়ি অসাদাচারণের দায়ে অভিযুক্ত করে উক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সহকারি শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন, আড়াই-তিন মাস পূর্বে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে বলেছিলেন না পোষালে চাকুরি ছেড়ে চলে যান। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে, আমি আমার ভাষায় প্রতিবাদ করেছি।

এবিষয়ে শনিবার(১৭ মে) রাতে মুঠোফোনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান বলেন- সোশ্যাল মিডিয়ায় জঘন্য ভাষা ব্যবহার করে তিনি সিনিয়র অফিসার, উর্দ্ধতন অফিসার, মন্ত্রী বা উপদেষ্টাকে নিয়ে যে কথা লিখেছেন এটা আসলে শিক্ষক না মানুষেরও পর্যায়ে পরে না। তিনি এতটাই নোংরা ভাষায় পোস্ট করেছেন এজন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যে নির্দেশিকা সেটা লংঘন হয়েছে এবং আচরণ বিধিমালা চরম ভাবে লংঘন হওয়াতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo