• জাতীয়

এবার ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সব ঠিক থাকলে শিগগিরই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।

জানা গেছে, এই প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি ও সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধা পাবেন। এটি শুধু যানজট ও দূষণ হ্রাসেই অবদান রাখবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo