• শিক্ষা

ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। মঙ্গলবার এসএসসি পরীক্ষার শেষ দিনে ঈশ্বরগঞ্জ উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫ হাজার শিক্ষামূলক লিফলেট বিতরণ করেন ওয়াইপিএজি ঈশ্বরগঞ্জ শাখার সদস্যরা।

বেলা ১টায় ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির এ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সুজন সদস্য অধ্যক্ষ কামরুল আলম, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রোমান কবীর, সাইমন রহমান, ইসরাত আরশিয়ানা মৌ, পুষ্প রানী গৌড় প্রমুখ।

লিফলেটে শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বারোপ করা হয়। এতে যে নৈতিক শিক্ষা বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে সু-সম্পর্ক বজায় রাখা, রাষ্ট্রের নিয়ম-কানুন মেনে চলা ও অসৎ সঙ্গ ত্যাগ করা, স্বেচ্চাব্রতী মানসিকতা পোষণ করা, অহিংসা ও সহনশীলতার চর্চ্চা করা, পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া, ধর্মীয় সামাজিক ও পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, সততা, শৃঙ্খলা ও সমায়ানুবর্তিতার গুরুত্ব দেওয়া, শিক্ষাঙ্গন সহিংসতা মুক্ত রাখতে সক্রিয় থাকা, সকল ধর্মের প্রতি সহনশীল মনোভাব পোষণ করা।

এই উদ্যোগের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে সহিংসতা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। 

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo