• জাতীয়

রংপুরে বাস চাপায় একই পরিবারের এসএসসি পরিক্ষাথীসহ তিনজন নিহত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়ায় বাস-মোটর সাইকেলের সংঘষে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ দুঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মার বেইলি বীজ্র নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।এ সময় মোটর সাইকেল আরোহী নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম(৩২) তার ছেলে রহমত আলী (২)ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা(১৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।তারা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ  জানান দুঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ  ও আহতদের উদ্ধার করে।এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।পরে পরিবারের পক্ষ থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায়।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo