• শিক্ষা

নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল ও সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল। তিনি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা নবনির্বাচিত কমিটির সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দাতা সদস্য সফুরা বেগম বেলি, প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যুৎসাহী সিকদার জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, কুদরতে এলাহী চপল, অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্না শিকদার, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ রাসেল মোল্লা, শিক্ষক প্রতিনিধি তরিকুল ইসলাম, নাইমা খাতুন উত্তম কুমার বিশ্বাস, আব্দুল হাই ডিগ্রি কলেজের সভাপতি মুন্সি শাহিন উল্লাহ মোহনসহ  কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo