• জাতীয়

‘জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি এ কথা বলেন। 

আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনজ সম্পদ উন্নয়নের মাধ্যমে বাসোপযোগী টেকসই পরিবেশ নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি ইকোফেমিনিজম দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতি রক্ষা ও নারী মুক্তি এই দুটি সংগ্রাম একে অপরের পরিপূরক।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তরুণদের অবদান অনস্বীকার্য।

সমাবর্তনের পুরো অনুষ্ঠানে বক্তারা টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo