• শিক্ষা

আবার আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।  তবে ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর ‘ভরসা রাখতে না পারায়’ সিদ্ধান্ত পালটে আবার আন্দোলনে ফিরেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

আন্দোলন স্থগিত ঘোষণা করার পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বুধবার দুপুরে তা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছে না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে থেকে পলিটটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যদেরও আমরা চলে আসতে বলছি।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে মঙ্গলবার বিকালে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়।

ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।

মন্তব্য (০)





image

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আজ

নিউজ ডেস্ক : দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উ...

image

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করলে সাথে সাথে গ্রে...

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...

image

‎এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

  • company_logo