• লিড নিউজ
  • জাতীয়

সকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই মেঘ ভেঙে সকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

বেলা গড়িয়ে সকাল সাড়ে ৯টা বাজলেও সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, সকাল থেকে দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রঝড়সহ বৃষ্টি হতে পারে।  
এদিন সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।
 
সকালেই হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বৃষ্টিতে গরমের দাপট কিছুটা কমেছে।

সকালে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আবহাওয়া অফিস বলছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আর দুপুরের পর বৃষ্টি থাকবে না।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের সঙ্গে ঝড় হতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।  

তিনি জানান, সকাল ৮টা থেকে পরবর্তী দুই-চার ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এরও বেশি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে ঘরের জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না।

কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না। কংক্রিটের দেয়ালে হেলান দেওয়া যাবে না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকতে হবে। আর শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান নিতে হবে।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo