• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ঝড়ো বাতাসসহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এছাড়া, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo