• শিক্ষা

চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক ওএসডি

  • শিক্ষা

ফাইল ছবি

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর হাসপাতালের এক চিকিৎসককে ওএসডি করা হয়েছে। 

ওএসডি হওয়া চিকিৎসক হলেন ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী সদর হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট (কার্ডিওলজি)  ডা: এ. এস. এম. শামীম আল আজাদ। ১৬ এপ্রিল (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এ ব্যাপারে ডা: এ এস এম শামীম আল আজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'একটি তদন্তাধীন বিষয়ের মাঝখানে হুট করে এমন সিদ্ধান্ত দেখে খুব অবাক হয়েছি। তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন সকল তথ্য আমি তদন্ত কমিটির কাছে দিয়েছি। তারা সবার তথ্য গ্রহণ করবেন তার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবেন, তার আগেই এমন একটি সিদ্ধান্ত আশা করিনি।' 

এটিকে তিনি মব থামানোর একটি উপায় হিসেবে দেখছেন। তাছাড়া তার বিরুদ্ধে দেরি করে আসার যে অভিযোগ তাও তিনি প্রত্যাখ্যান করে বলেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, ফোনকলে কর্তব্যরত ডাক্তারদের পরামর্শ দিয়েছি, যতদ্রুত সম্ভব নিজে উপস্থিত হয়েছি। 

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসক ডা: এ এম এস শামীম আল আজাদকে ওএসডি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটির প্রত্যেকেই সময় চাওয়ায় অতিরিক্ত ৩(তিন) কার্যদিবস দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। তদন্ত প্রতিবেদন হাতে পেলে, দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র হোসাইন মোহাম্মদ আশিক(১৯)  বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেদিন রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা, পরদিন সকালে রংপুরে দ্বিতীয় জানাজা ও কুড়িগ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo