• জাতীয়

গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার: সরাজিস আলম

  • জাতীয়

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা তরুণ প্রজন্ম একসাথে হয়ে যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক- আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। একই সাথে সারজিস বলেন, প্রত্যেকটি গ্রাম- গঞ্জ, ইউনিয়নে এবং উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সাথে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই। তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারবো। মানুষ কিভাবে আছে বা তারা কি চায়।

বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩য় দিনের মত নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই সাথে সারজিস ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় তিনি আরো বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সাথে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আসি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে মিশবো মানুষের ব্যথা শুনবো। সে অনুযায়ী কাজ করব।

আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজারের অধীক মানুষকে খুন করেছে। কারণ সে জনগণের ভোটে নির্বাচীত হয় নাই। তাই বিগত ৩ বারের মত টিকে থাকতে সেই বল প্রয়োগের চেষ্টা করে এই হাসিনা।

এদিকে রাতে সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট করেছেন। আর তাতে লিখেছেন, নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ ,হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শীঘ্রই।

মন্তব্য (২)





image
image
image

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ...

১

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

২

নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

image

কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত জলবায়ু কর্মী ...

৩

নিউজ ডেস্কঃ  তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন...

image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

৫

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

  • company_logo