• লিড নিউজ
  • জাতীয়

পাচার হওয়া টাকা ফেরাতে বিশেষ করার উদ্যোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘পাচার হওয়া অর্থের একটি বড় অঙ্ক ফেরত আনার চেষ্টা হচ্ছে। বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের মধ্যেই কয়েকশ কোটি ডলার ফেরত আনা সম্ভব।’

কয়েকশ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন। এটা কি সম্ভব? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এটা সম্ভব। অনেক সময় দেখা যায় ১১-১২ জন দিয়েছেন, ২০০ কোটি টাকার ওপরে অনেকের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়ত আমরা আনতে পারবো।’

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার বিশেষ আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা, ‘পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে।’

আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo