• শিক্ষা

জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

  • শিক্ষা

ফাইল ছবি

জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

শনিবার (১ লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ শিক্ষার্থীদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’। 

এদিকে এখনো শেখ রাসেলের নামে কেন্দ্রীয় খেলার মাঠ, একটি শিশু পার্ক এবং কেন্দ্রীয় লাইব্রেরীর বঙ্গবন্ধু স্কয়ারের নাম অপরিবর্তিত থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে অসন্তোষ দেখা যায়। 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শেখ মুজিব হলের নেমপ্লেট ভেঙে ফেলে আন্দোলনকারীরা। গত ৫ ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয় বেগম ফজিলতুন্নেসা মুজিব হলের নামফলক ও ম্যুরাল। তখন থেকেই শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল ও বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo