• জাতীয়

পূর্বাচলে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪

  • জাতীয়

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচল ৩শ’ ফিট সড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও হেলপার কে আটক করেছেন।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুরে দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১১-৩৫৯২) কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিন`শ ফুট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের (ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) ও খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়।

এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করে। জব্দ করা হয় ওই রেডিমিক্স ট্রাক। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo