• লিড নিউজ
  • জাতীয়

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দুই বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য (০)





image

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ...

১

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

২

নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

image

কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত জলবায়ু কর্মী ...

৩

নিউজ ডেস্কঃ  তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন...

image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

৫

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

  • company_logo