• লিড নিউজ
  • জাতীয়

বাড়তে পারে তাপমাত্রা, এক বিভাগে বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের দু-এক জায়গার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।

সারাদেশের আবহাওয়ার খবরে এমনটি জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সোমবারেও আকাশে হালকা কুয়াশা রয়েছে। এছাড়া সারাদেশের তাপমাত্রা ১০২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩০ মিনিটে।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo