• শিক্ষা

প্রশাসন ও ছাত্রীদের উদ্যোগে খুলে ফেলা হলো পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নামফলক

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রী হলের নামফলক খুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১ টার সময় আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নামফলক ভেঙে ফেলে। এ সময় শিক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে কালো কাগজ দিয়ে ঢেকে দেয়। উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বুলডোজার কর্মসূচির মাধ্যমে ধানমণ্ডি ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়িসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টের স্মৃতি চিহ্ন মুছে ফেলে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে পবিপ্রবির ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের ছাত্রীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন নামফলক মুছে ফেলে।

এ ব্যাপারে আবাসিক হলের শিক্ষার্থী ইসরাত নাফিসা বলেন, শিক্ষার্থীদের অনেক দিন থেকেই নাম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নামফলক মুছে ফেলা হয় এবং আবাসিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নাম নির্ধারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরেক শিক্ষার্থী দিয়ামনি ইসলাম সাদিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাখতেই  ফ্যাসিস্ট পরিবারের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। 

এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক বলেন, নামফলক ভাঙার ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি তবে ছবিতে দেখছি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে খুলে ফেলা হয়েছে। নতুন নামের ব্যাপারে জানতে চাইলে বলেন, এখনো নতুন নাম ঠিক করা হয়নি। তবে এ ব্যাপারে একটি কমিটি গঠিত হয়েছে তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিবেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo