• লিড নিউজ
  • জাতীয়

বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারা ঠিকভাবে কাজ করতে পারেনি: নির্বাচন কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা।নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কমিশনার বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারা ঠিকভাবে কাজ করতে পারেনি তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে।একইসাথে সমভাবে ভোট আয়োজনের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় শুধু এনআইডি সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন কমিশনার।মতবিনিময় শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন নগরীর লাইন্স স্কুলে নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে: ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।বিশেষ অতিথি:রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সা,রংপুর পুলিশ সুপার মোঃ আবু সাইম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,মোহাম্মদ আজিজুল ইসলাম।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo