ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শনিবার (২৫ জানুয়ারি) কুমিল্লা জেলার বরুড়া পৌরসভায় অবস্থিত ইংলিশ মিডিয়াম লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। জমকালো উৎসবে চিতই, পাটিসাপটা ও পাকানসহ পুরনো নানা পিঠার সমারোহ লক্ষ্য করা গিয়েছে।
লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা পিঠা উৎসবকে প্রাণবন্ত করে উঠার জন্য নাচ-গান, ছড়া-কবিতা আয়োজন করে।
কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী নাচ-গান, ছড়া-কবিতা সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বয়ে আনে।
লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোস্তাকিন পাটোয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পিঠা উৎসব অনুষ্ঠানে পরিদর্শন করেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক ইউনুস খানসহ লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি লিটল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোস্তাকিন পাটোয়ারী বলেন, 'হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী সামগ্রী ও খাবার রয়েছে এ অঞ্চলে। সেগুলো আজ বিলুপ্তির পথে। আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতিগুলো লালন করতে পারবে। এ ধরনের উৎসবের ফলে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতিগুলো লালন করার সুযোগ পাবে। ঐতিহ্যগুলো বেঁচে থাকবে এবং অর্থনীতি ও সংস্কৃতি সৃমদ্ধ হবে।'
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)