• লিড নিউজ
  • জাতীয়

পঞ্চগড়ে তীব্র শীত, বিপাকে নিম্নআয়ের মানুষ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তাপমাত্রা বাড়লেও উত্তর-পশ্চিম হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে।জেলায় মঙ্গলবারের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে।এর ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।সকাল সকাল দেখা মিলেনি সূর্যের আর হিমশীতল বাতাস বইছে।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল  ৮৭ শতাংশ।তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে পৌষ মাসের মাঝামাঝি থেকে কনকনে ঠান্ডা ও হালকা কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক।শীতার্তরা তীব্র কষ্টে দিন পার করছেন।বর্তমানে রোদের দেখা মিললেও তেমন তাপ নেই।দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণির মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না।ফলে আয় কমেছে তাদের।এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে।শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। 

অপরদিকে কয়েক দিন ধরে টানা ঠান্ডার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা।প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

এ বিষয়ে তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বিশেষ করে হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে।

মন্তব্য (০)





image

কপ৩১-এ সুযোগ না পেয়ে ফলের ব্যবসার সিদ্ধান্ত জলবায়ু কর্মী ...

১

নিউজ ডেস্কঃ  তুরস্কের আনাতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের আন...

image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

৩

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

  • company_logo