• শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।”

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo