• শিক্ষা

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ পরিদর্শনে আমেরিকা প্রবাসী গবেষক ও উদ্যোক্তা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে নজরুল তীর্থ পরিদর্শনে আসেন আমেরিকা প্রবাসী গবেষক ও উদ্যোক্তা, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেটিকাটের নজরুল গবেষণায় নিয়োজিত নজরুল এনডোমেন্টের কার্যনির্বাহী সদস্য সৈয়দ টিপু সুলতান।

বৃহস্পতিবার  সকাল ১১.০০ টায় তিনি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছান। এসময় তাকে নজরুল স্টাডিজ ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো: রাশেদুল আনাম ও ইন্সটিটিউটে গবেষণারত গবেষকরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান নজরুল তীর্থে।

পরবর্তীতে নজরুল ইন্সটিটিউটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় আমেরিকায় নজরুল গবেষণার মাধ্যমে নজরুলকে কিভাবে বিশ্বব্যাপী সমাদৃত ও পরিচিত করা যায় যেসব সম্পর্কে সার্বিক ধারণা দেন এবং সে ব্যাপারে গবেষকদের একটি সম্যক রোডম্যাপ প্রদান করেন। এছাড়া ৭৫ বছর বয়সে তার নানাবিধ অর্জন ও সফলতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের সঙ্গে।

এরপর নজরুল স্টাডিজ ইন্সটিটিউটসহ নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের করেন তিনি। ক্যাম্পাসের প্রাকৃতিক ও গঠনগত সৌন্দর্য উপভোগ করেন। তারপর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারও করেন তিনি। পরবর্তীতে উপাচার্য, ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো রাশেদুল আনামসহ একটি মধ্যহ্নভোজের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসই শাখার পরিচালক ড. মো. শাহাবুদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের নানাবিধ বিভাগের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo