ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন আশা অফিসে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আড়ানগর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেকুর রহমান।
নওগাঁর নজিপুর জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামীম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিনাল ম্যানেজার মমিন হোসেন, শিক্ষা অফিসার সামাউল কবির মন্ডল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফতেপুর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, আশার ধামুইরহাট-১ ব্রাঞ্চের ম্যানেজার দীনবন্ধু সরকার প্রমূখ। এদিন আশা অফিস প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৫শতাধিক রোগীদের চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমাপ এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। আশা ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা আইরিনের নেতৃত্বে স্বাস্থ্য সহকারী জুলেখা বানু, মাশরুফা বানু, বিন্ধসঢ়;জু খাতুন, তানিয়া আক্তার এসব চিকিৎসা সেবা প্রদান করেন।
নিউজ ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসকদের সঙ্গ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শ...
নিউজ ডেস্কঃ এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গি...

মন্তব্য (০)