• শিক্ষা

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) "আউটকাম বেজড কারিকুলাম (ওবিসি)" বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসম্বর) সকাল ৯টায়  বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি  সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের (OBC) প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যবহারিক দক্ষতা অত্যন্ত মূল্যবান, OBC শিক্ষা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং বেকারত্বের ঝুঁকি এড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং এনএফএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo