ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট, উপাচার্যের বাসভবন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয় এবং সেখানে পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বাকৃবির বিভিন্ন হল থেকে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা- 'সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না' , 'ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের কালো হাত', 'ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না', 'ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা জানান, 'ফ্যাসিবাদ ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। চট্রগ্রামে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তা কোনোভাবে মেনে নেয়া যায় না। চট্রগ্রামের জর্জ কোর্টে এ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করে দেয়া হয়েছে এতে প্রমাণিত হয় আমাদের দেশে আমরা মুসলিমরাই সংখ্যালঘু। সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড আমরা কখনোই বরদাস্ত করবো না। আমরা মুসলিম সমাজ এর জবাব দিবো। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।'
শিক্ষার্থীরা আরো বলেন, 'আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। হিন্দুদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু উগ্রবাদীরা যে ধর্মের হোক না কেনো তাদের কোনো ছাড় নেই।'
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)