ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ছয় দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, ফরিদপুর জেলা শাখা।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন থেকে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থাসহ ছয় দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ, প্রচার সম্পাদক হাসিবুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক আ. রহিম, সহ অর্থ সম্পাদক মুশফিকুর রহিম কার্যকরী সদস্য সজিব হোসেন ও তাসরিফ আরেফিনসহ সর্বস্তরের পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ বক্তব্য রাখেন।
নিউজ ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসকদের সঙ্গ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শ...
নিউজ ডেস্কঃ এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গি...

মন্তব্য (০)