ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি ) প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়াও পিএইচডি ডিগ্রী নিতে পারবে শিক্ষার্থীরা। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, 'বিগত ১৮-০৩-২০২৪ তারিখে অনুষ্ঠিত উচ্চ শিক্ষা গবেষণা কমিটির ২৬১ তম সভার বিবিধ-৯ এর (ii) নং সুপারিশটি বিগত ২৬-০৫-২০২৪ তারিখে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ১৮৪ তম অধিবেশনের ৩ (খ) এর বিবিধ-৯ (ii) নং সিদ্ধান্তমূলে গৃহীত হওয়ায় সিন্ডিকেটে রিপোর্ট করার শর্তে বর্তমানে প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের (এপ্রিল ২০২১ হতে কার্যকর) পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়া পিএইচডি ডিগ্রী প্রদান করা হবে।
শুধুমাত্র পিএইচডি ছাত্র/ছাত্রীদের সুপারভাইজ করার যোগ্যতা অর্জনকারী শিক্ষকগণ পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর নীতিমালা অনুসরণে পিএইচডি এর শুরুতে কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত হবে। ইহা বিজ্ঞপ্তি প্রদানের তারিখ থেকে কার্যকর হবে।'
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)