• শিক্ষা

\'নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টানিয়ে দিল শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই 'নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়' এর নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করলেও নাম পরিবর্তনে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। ইতোমধ্যে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টানিয়ে দেন শিক্ষার্থীরা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিলেন। অথচ অনেক আগে থেকেই এ বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই আমাদের নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন সাইনবোর্ড টানানো হলো।

ছাত্রনেতা আরমান হোসেন বলেন, নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে তা সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে আমাদের অন্যরকম ভালোলাগা কাজ করছে।

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এ মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo