ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আয়োজনে "মেটাহিউরিস্টিক কি করতে পারে" বিষয়ক পবিপ্রবি আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুদ এর সঞ্চালনায় ও একই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিসিএস) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন সহ পবিপ্রবির শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মেটাহিউরিস্টিক বিষয়ে বক্তারা বিভিন্ন দিক আলোচনা করেন এবং এটি কিভাবে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)