• লিড নিউজ
  • শিক্ষা

পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

প্রতিনিধি প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র, হেমনগর ডিগ্রী কলেজ থেকে গোপালপুরে পুনরায় স্থানান্তরের দাবিতে বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা, প্রায় এক ঘন্টা রাস্তা বন্ধ থাকায় বাস স্ট্যান্ড চত্ত্বর সহ বিভিন্ন আশেপাশে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তা থেকে শিক্ষার্থী চলে যাওয়ার পর গোপালপুর থানা পুলিশ  রাস্তায় যান চলাচল শুরু হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শেষে, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে জানান, সুলতান সালাউদ্দিন টুকু ভাই ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনে গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মানিকুজ্জামান বলেন,  ২০১৯ সাল পর্যন্ত গোপালপুর কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হতো। এরপর হেমনগরে কেন্দ্র স্থানান্তর করায় পরিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোন কোন পরিক্ষার্থীর ২০ কিলোমিটার পর্যন্ত জার্নি করতে হয়, এতে পরিক্ষার আগে চরম ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছি। পরিক্ষার্থীদের সুবিধার জন্য দ্রুততম সময়ের মধ্যে পরিক্ষা কেন্দ্র গোপালপুরে স্থানান্তর‌ করা দরকার।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo