• শিক্ষা

স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনে উদ্যোগে ১৯৪ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জাংগালিয়া ইউনিয়নের স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার সকাল ১০টায় জাংগালিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমির খসরু শাহ আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.জ.ম আকরাম হোসেন। বক্তব্য রাখেন মনোহরদি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনসুরুল আলম কচি, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাফিজ মাহমুদ, মুক্তাগাছা শহীদস্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২ নং কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামাল উদিদন, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জুয়েল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আরিফুর রহমান, চর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান সুমন, সাংবাদিক মোঃ আশরাফ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ১৯০ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ.কে.এম তানভীরুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে ৮৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৪ জনকে বৃত্তি প্রদান করা হয়। দারিদ্রতাকে উপেক্ষা করে শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে গত ৪ বছর যাবত ধারাবাহিকভাবে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য ২০২০ সালে প্রথমত ২০ জনকে, ২০২১ সালে ৫০ জনকে ও ২০২২ সালে ১৬০ জনকে ও ২০২৩ সালে কৃতি শিক্ষার্থী ১৯৪ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।
 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo