• শিক্ষা

শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার ২৬ অক্টোবর সকাল দশটায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন এর সার্বিক পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সেভেন ব্রাদার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন, উত্তরপাড়া সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ শামসুল হক, যুব দল নেতা মোঃ কামাল হোসেন, দিগন্ত সমাজ কল্যান পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ জি এম এনামুল হক শাহিন, খোরশেদ আলম। 

সোলাইমান আহমেদ সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন অর্জুনতলা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে দিগন্ত সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে সব সময় এগিয়ে আসেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo