• স্বাস্থ্য

দোহারে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচীতে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

এরমধ্যে যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপালে বিনামূল্যে অপারেশন করানোর কথা জানান আয়োজকেরা। এছাড়া এই কর্মসূচীর মাধ্যমে আগামীতে দোহার- নবাবগঞ্জে কোন অন্ধত্ব রোগী থাকবেনা বলে ঘোষনা দেন লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বখস, জেলা গভর্নর সামসুল আলম, গ্লোবাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ লায়ন্স ক্লাবের অন্যন্য কর্মকর্তা এবং বিএনপি ও অংঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo