• শিক্ষা

জুলাই বিপ্লবে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে পবিপ্রবিতে চাকরি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

 

পবিপ্রবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তাড়ুয়ার বোন নিতু রানী তাড়ুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর ১২ টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উক্ত নিয়োগপত্র প্রদান করেন।

 এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া, মা অর্চনা রানী, বোন নিতু রানী ও বোনজামাই। 

হৃদয়ের বাবা রতন চন্দ্র তাড়ুয়া বলেন, আমাদের চলার কিছুই ছিলো না। বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ, এই চাকরির মাধ্যমে আমরা উপকৃত হলাম। বোন নিতু রানী বলেন, এটা আমার চাকরি না। এটা হৃদয়ের চাকরি, আমাদের পরিবারের জন্য খুবই উপকার হলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন।

আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের এক শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। এটি শুধু রাষ্ট্রের দায়বদ্ধতা না সকল শহীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করেছি। আপাতত তাকে অস্থায়ীভাবে যোগদানের নিয়োগপত্র প্রদান করা হলো, পরবর্তীতে ইউজিসির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী করা হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo