• শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ড পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ এইচএসসিতে এবার  দিনাজপুর শিক্ষাবোর্ড পাশের হার গের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। চলতি ফলাফলে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন ছাত্রছাত্রী। গেল বছর পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ।বরাবরের মত এবারে পাশের হারে এবং জিপিএ প্রাপ্তিতে ছেলেদে পেছনে ফেলে ভাল ফলাফল ধরে রেখেছে মেয়েরা।

আজ সকাল ১১ টায় ফলাফল ঘোষনা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স: ম:  আব্দুস সামাদ আজাদ। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ অন্যান্যরা। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স:ম: আব্দুস সামাদ আজাদ জানান, প্রতিকুল পরিবেশে এবার ৭টি বিষয়ের উপর পরীক্ষা গ্রহন এবং ফলাফল মূল্যায়ন করা হয়েছে।

বোর্ডের অধিনে ৬৬৫টি কলেজ থেকে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন। ছাত্রদের তুলনায় জিপিএ ৫ বেশী পেয়েছে ছাত্রীরা।  তারা পেয়েছে ৮ হাজার ১১০ জন, অন্যদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ জন। পাশাপাশি ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার কিছুটে বেড়ে  ৮১ দশমিক ১ শতাংশ।

 ফলাফল প্রকাশের সাথে সাথে আনন্দে মিষ্টিমুখে মেতে উঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে পুজোর ছুটি থাকায় প্রতিষ্ঠানে তেমন উপস্হিতি ছিলনা তাদের। শতভাগ পাশ করায় জেলা শহরের হলিল্যান্ড কলেজ কিছুটা আনন্দে স্বরব উপস্হিতি ছিলো কারো। এদিকে ভাল ফলাফল অর্জনের পেছনের কারন জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা। অপরদিকে ৭ বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েও কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি এবার তালিকায় উঠেছে ২০টি  কলেজের নাম। 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo