ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এইচএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের দুইটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। কুড়িগ্রামের শতভাগ ফেল করা কলেজগুলো হলো রৌমারী উপজেলার শৈলমারী এম এল স্কুল এ- কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম আর হাই স্কুল এ- কলেজ।
এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এ- কলেজে একজন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এ- কলেজে ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে।
আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রনালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী।
এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন। অপরদিকে পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এ বছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)