• জাতীয়

মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথে বগুড়ায় ট্রাকচাপায় দুই বোন নিহত

  • জাতীয়

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন যারা সম্পর্কে চাচাতো বোন। রবিবার সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার  গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার । এতে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম আহত হয়েছেন। এরা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  

পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার  রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন।  এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। 

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেন।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

১

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তা...

image

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বা...

২

‎নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...

image

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কে...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে...

image

গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধা...

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ...

image

‎সামুদ্রিক খাতকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, ...

  • company_logo