• লিড নিউজ
  • জাতীয়

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। ফলে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির শেষ নেই। পাশাপাশি টিকেট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে। 

সকাল সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে ইমতিয়াজ গাড়িতে উঠেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, দেড় ঘন্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি পথ যেতে কতক্ষণ লাগে কে জানে।

সর্দার শফিকুল নামের আরেক যাত্রী বলেন, টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আনন্দটা মাটি হয়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেকদিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। 

আশা করছি, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। 

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

১

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তা...

image

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বা...

২

‎নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...

image

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কে...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে...

image

গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধা...

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ...

image

‎সামুদ্রিক খাতকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, ...

  • company_logo