ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধিঃ দেশের চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত মানুষকে সহযোগিতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ১০,৭৭,০২৮.৩৯ (দশ লক্ষ সাতাত্তর হাজার আটাশ টাকা উনচল্লিশ পয়সা মাত্র) মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়।
বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের হাতে উক্ত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রমুখ।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)