• স্বাস্থ্য

এক দফা দাবিতে বগুড়ায় নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এর দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শত শত শিক্ষার্থী। এতে করে সকাল থেকেই উত্তাল ছিল বগুড়া শজিমেক হাসপাতাল ক্যাম্পাস।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে  এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদেরই পদায়নের এক দফা দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ বছর থেকে নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সময় এসেছে সেগুলো অবসানের। দ্রুততম সময়ে তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন শজিমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক উম্মে কুলসুম, নার্সিং কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ নাসিমা শাহীন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রভাষক আনসার রহমান, প্রভাষক খুরশিদা বেগম প্রমুখ।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo