ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে নওগাঁয় নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড় হয়ে কর্মরত নওগাঁ সদর হাসপাতালের নার্সিং অফিসার ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এছাড়াও তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন- নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার, রেজিস্টার্ড নার্স ইসমাইল হোসাইন, শিক্ষার্থী জাহিদসহ অন্যান্যরা ।
বক্তারা বলেন- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন। এরপরও মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটূক্তি করেছেন। এজন্য দ্রুত মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি দাবি জানান।
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...
নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

মন্তব্য (০)