ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জরুরী, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। ১১ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৯ আগস্ট জারিকৃত পত্রের আলোকে ১১ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের অনুষ্ঠিত সভায় এ দায়িত্ব প্রদান করা হয়।অফিস আদেশে আরও উল্লেখ করা হয় যে, জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ জামাল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...
নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

মন্তব্য (০)