• লিড নিউজ
  • জাতীয়

দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানায়। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, এবং পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দও সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অপর এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। সাগরে এখন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তাতেই বাড়তে পারে বৃষ্টি। তবে এতে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে আরও বলা হয়েছে লঘুচাপ এখন বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে আছে। এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে সোমবার থেকে পরের অন্তত চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে।

নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম, ত্রিপুরা– এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, তেমনটা হলে উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, তিন দিন পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় অন্তত আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo