• শিক্ষা

ঢাকা বোর্ডের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর থেকে শুরু

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বোর্ডের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন করতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৯ বছরের বেশি। আর সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছর পর্যন্ত। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। সবার জন্য ৭৪ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসাবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য দিতে হবে।

এরপর ড্যাশবোর্ড থেকে eSIF SIX ক্লিক করে Payable fees of VI 2024 এ Application name, mobile no. এবং Number of Students দিয়ে Print Sonali seba ক্লিক করে সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফরমটি ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না।ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। ফি পরিশোধের পুনরায় সোনালি সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা এবং বাদপড়া শিক্ষার্থীদের তথ্য পূরণ করতে পারবেন।এতে আরও জানানো হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে নিবন্ধনের সুযোগ পাবে। আর পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন না। কোনো শিক্ষার্থী নিবন্ধন থেকে বাদ পড়লে বা ভুল হলে, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo