ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন চলাচল করে আসছিল। তবে এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
খুব দ্রুত শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ণাঙ্গ সূচিতে চালুর পর থেকে এতদিন শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন মেট্রোরেল চলছে। এরপর নতুন এ সিদ্ধান্ত এলো। তবে ঠিক কোন শুক্রবার থেকে চলবে তা জানা যায়নি।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এজন্য টিম প্রস্তুতি নিচ্ছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)