• লিড নিউজ
  • জাতীয়

আগামী এক সপ্তাহের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে।শুক্রবার আবহাওয়া অফিসের আগামী ৩ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহুর্ত। তাই বিচ্ছিন্ন ভাবে দুয়েক জায়াগায় বৃষ্টি হচ্ছে।

গতকাল পাঁচ বিভাগ ছিল বৃষ্টি শূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তিনি বলেন, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo